1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

যুক্তরাজ্যে লরি থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ১৬৯ Time View

যুক্তরাজ্যের অ্যাসেক্সে একটি লরি থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত সন্দেহে লরিটির চালককে গ্রেফতার করেছে অ্যাসেক্স পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী রবিস জনসন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, আসেক্সে পুলিশকে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাত আনুমানিক ২টার দিকে ডেকে আনা হয়। পরে বুধবার সকালে পুলিশ একটি লরি থেকে ৩৯ জনের মরদেহ খুঁজে পায়।

অ্যাসেক্স পুলিশ জানিয়েছে, লরিটি বুলগেরিয়া থেকে যাত্রা শুরু করে হেলহেড হয়ে গত শনিবার ইংল্যান্ডে প্রবেশ করেছে। উদ্ধারকৃত মরদেহগুলোর ৩৯ জনের মধ্যে ৩৮ জন পূর্ণবয়স্ক এবং অপর এক জন কিশোর।

অ্যাসেক্স পুলিশের প্রধান তত্ত্বাবধায়ক অ্যান্ড্রো ম্যারিনাল বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে লরির চালককে গ্রেফতার করা হয়েছে। তাকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তাছাড়া মরদেহগুলো সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে ম্যারিনাল নিশ্চিত করেছেন।

 

এদিকে ব্রিটিশ প্রধানন্ত্রী বরিস জনসন এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনা তাকে হতবাক করেছে। ঘটনার রহস্য উদঘাটনে তার অফিস অ্যাসেক্স পুলিশের সাথে কাজ করছে। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে থুরক কাউন্সিলের এমপি জেকি ডয়েল প্রাইস এক টুইট বার্তায় বলেন, ‘মানব পাচার একটি জঘন্য ও বিপজ্জনক ব্যবসা। আশাকরি অ্যাসেক্স পুলিশ হত্যাকারীদের বিচারের আওতায় আনবে’।

উল্লেখ্য, গত ২০০০ সালের জুনে ডোভারে এমন একটি ঘটনা ঘটেছিল। তখন একটি লরি থেকে ৫৮ জন চীনা অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

-খবর দৈনিক ইত্তেফাকের।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved