1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

যা করবেন শিশুর ডায়াবেটিস প্রতিরোধে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ১২৪ Time View

ডায়াবেটিস বর্তমানে অন্যান্য সাধারণ রোগের মতোই হয়ে গেছে। বয়সের কোনো ভেদাভেদ নেই। সব বয়সের মানুষ এমনকি শিশুদের মধ্যেও দেখা দিচ্ছে এই রোগ। সমীক্ষা বলছে, প্রতি ১১ জন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত।

শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের এক সমীক্ষায় দেখা গেছে যে শিশুদের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ছে। ওজন বৃদ্ধি, নিষ্ক্রিয়তা, পারিবারিক ইতিহাস এবং গর্ভকালীনসহ নানা কারণে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে শিশুরা।

ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী পরিস্থিতি যা আপনার দেহে সুগারের প্রভাবকে তরাণ্বিত করে। এর ফলে শরীরে দীর্ঘমেয়াদে মারাত্মক পরিণতি ধারণ করে। এমন জীবন আপনার সন্তানের হোক তা নিশ্চয়ই চান না? তাহলে আগেই সাবধান হয়ে যান। জেনে নিন সন্তানকে ডায়াবেটি প্রতিরোধে কী কী করবেন। এক্ষেত্রে খাবারদাবার থেকে শুরু করে জীবনযাপনে আনতে হবে শৃঙ্খলা।

> গত এক দশকে শিশুদের খেলার মাঠ রূপ বদলে হয়েছে এপার্টমেন্টে। শারীরিক অনুশীলন বদলে গিয়েছে ভিডিও গেমস ও টিভি দেখায়। বেশিরভাগ সময় শিশুরা ঘরের মধ্যেই বন্দী থাকে। খাওয়ার অভ্যাসেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাই সন্তানের খাদ্য অভ্যাস বদলান। শরীরচর্চা ও খেলাধুলার মধ্যে রাখুন সন্তানকে।

> ভবিষ্যতে স্বাস্থ্যের কথা ভেবে তৈরি করুন আপনার বাচ্চার খাবারের তালিকা। আপনি যদি একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন, তা সুস্থ জীবনযাপন করতে সহায়তা করবে।

>  সফট ড্রিঙ্কস এবং আরও অন্যান্য প্যাকেটজাতীয় খাদ্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই ধরনের খাবার কেবল ওজন বাড়ানোর কারণেই নয়, এটি স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিও করে। এগুলো খুব অল্প বয়সেই যতটা সম্ভব এড়ানো উচিত।

> চিনি খাওয়ার অভ্যাস কম করে দেওয়া উচিত। আপনি এক চা চামচ গুড় বা মধু ব্যবহার করতে পারেন।

> শরীরচর্চা করতে হবে রোজ। ভিটামিন-ডি এর প্রভাব বাড়াতে হবে শরীরে। আপনার সন্তানের গায়ে লাগতে দিন সকালের রোদ।

> শাক সবজি খাওয়ার অভ্যাস বাড়িয়ে দিন। প্রয়োজনীয় ভিটামিন এ, সি এবং কে এর তারতম্য সঠিক রাখুন আপনার সন্তানের শরীরে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved