1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

যারা শ্রাবন্তীর নতুন ‘স্পেশাল মানুষ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৭৫ Time View
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ছবি: সংগৃহীত।

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় তিনি। প্রতিটি পদক্ষেপে খবরের শিরোনাম হচ্ছেন এ নায়িকা।

এবার ‘স্পেশাল মানুষ’-কে প্রকাশ্যে এনে আলোচনায় শ্রাবন্তী। নিজের ইনস্টাগ্রামে স্পেশাল মানুষদের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। তিনটি ছবি একসঙ্গে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, বন্ধুরা সবসময় বিশেষ। ভালোবাসি সবাইকে।

রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর টানাপোড়েন নিয়ে এখনো মুখ খোলেননি রোশান বা শ্রাবন্তী। বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে কলকাতার একটি গণমাধ্যমের ক্যামেরার সামনে থেকে সরেও গিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বিষয়টির ধারণা পাওয়া যায়।

শ্রাবন্তীর মুখে কুলুপ আটলেও এ বিষয়ে মুখ খুলেছিলেন রোশান সিং। গেল মাসের শুরুর দিকে তিনি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এক ছাদের নিচে থাকছেন না তারা। ওদিকে, রোশানের শেষ চিহ্নটিও মুছে ফেলেছেন শ্রাবন্তী। নিজের নামের শেষে ‘সিং’ পদবি মুছে ফেলেছেন তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved