1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

যাদের হাত ধরে ক্রিকেট বাংলাদেশের জয়যাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ১৩২ Time View

 

এস.কে.শাওন:

ক্রিকেটের ভূবনে বাংলাদেশ এখন ব্যাপক জনপ্রিয় একটি নাম।এক সময় বিশ্ব ক্রিকেটে যে বাংলাদেশ ছিল দুর্বল দলগুলোর কাতারে,সে বাংলাদেশ এখন রূপান্তরিত হয়েছে যেকোন প্রতিপক্ষের জন্য সমীহ জাগানো শক্তিতে। বাংলার ক্রিকেট গল্পের শুরুটা ছিল সাদামাটা। কিন্তু সেই গল্পের চরিত্রগুলোই বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রিকেটকে পরিচয় করিয়ে দিয়েছে।অর্জনের পাল্লা তাদের ভারী না হলেও বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের প্রথম ছবিটা তারাই এঁকেছিলেন!
তাদের হাত ধরেই ক্রিকেটে বাংলাদেশের জয়যাত্রা।

১.মিনহাজুল আবেদীন নান্নু: ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলে।ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মার হওয়া সত্ত্বেও প্রথমে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি।তারপর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলে সুযোগ করে নেন নান্নু।১৯৯৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬৮ রানের পাশাপাশি ১ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি।বাংলাদেশের প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচ জয়ের নায়ক এই নান্নু।জাতীয় দলের হয়ে ২৭টি ওডিয়াই ম্যাচ খেলে ১৮.৮৭ গড়ে করেছেন ৪৫৩ রান,শিকার করেছেন ১৩টি উইকেট।বিস্ময়কর ব্যাপার হলো তিনি জাতীয় দলের হয়ো কোন টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি।জাতীয় দলকে তিনি মাত্র দু’টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন,দু’টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন।

২.নাইমুর রহমান দুর্জয়: বাংলাদেশকে প্রথম টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক দুর্জয়।২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তাঁর অধীনে ৬টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলে বাংলাদেশ দল।ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে হারলেও জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্টে ড্র করে বাংলাদেশ।সেই সময়ে টেস্ট ম্যাচ ড্র করাটাও ছিল বাংলাদেশের জন্য আনন্দের ! দুর্জয়ের নেতৃত্বে ওয়ানডে ম্যাচে কোন সাফল্য পায়নি তাঁর দল।তিনি জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ২৯টি ওয়ানডে ম্যাচ খেলেন।বর্তমানে দুর্জয় মানিকগঞ্জ -১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। পাশাপাশি বিসিবির পরিচালক হিসেবেও দায়িত্বরত আছেন তিনি।

৩.আকরাম খান: তাঁর নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের দেখা পায়।১৯৯৮ সালে আকরাম খানের অধীনে খেলে কেনিয়াকে হারায় বাংলাদেশ।আকরাম খান বাংলাদেশকে ১৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেন।তাঁর অধীনেই বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে খেলার টিকিট পায়।আকরাম খান জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ৪৪টি ওয়ানডে ম্যাচ খেলেন।টেস্টে তাঁর সর্বমোট রান ২৫৯ এবং ওয়ানডেতে ৯৭৬। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক দীর্ঘদিন দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন।বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদে আসীন রয়েছেন।

৪.আমিনুল ইসলাম বুলবুল: বাংলাদেশের ক্রিকেট নিয়ে একটি বই লিখা হলে সেই বইয়ের একটি অধ্যায়ের নাম হবে আমিনুল ইসলাম বুলবুল! তিনি নিজেদের প্রথম বিশ্বকাপে জাতীয় দলকে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্ব ১৯৯৯ বিশ্বকাপে অন্যতম ক্রিকেট পরাশক্তি পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ।হারায় স্কটল্যান্ডকেও।অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে বুলবুলের সেঞ্চুরীর কথা কারও অজানা নয়!সংক্ষিপ্ত ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে তিনি ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেন।টেস্ট এবং ওয়ানডেতে যথাক্রমে তাঁর সর্বমোট রান ৫৩০ ও ৭৯৪।

৫.খালেদ মাহমুদ সুজন: ক্রিকেট ক্যারিয়ারের চেয়ে কোচিং ক্যারিয়ারেই বেশি সফলতা পেয়েছেন সুজন।ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কোচিং করানোর পাশাপাশি মাঝে মাঝে জাতীয় দলের কোচের ভূমিকায় ছিলেন তিনি। ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেছেন সুজন,ছিলেন ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্বে।মাশরাফি,তাপস বৈশ্যরা দলে আসার আগে থেকেই সামলেছেন জাতীয় দলের পেস ইউনিট।জাতীয় দলের হয়ে মাত্র ১২টি টেস্ট খেলে নিয়েছেন ১৩টি উইকেট।আর ওয়ানডেতে ৭৭ ম্যাচে সুজনের শিকার ৬৭টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved