অস্কার হলো হলিউডের পুরস্কার মৌসুমের ক্লাইম্যাক্স। ২০১৯ সালে হলিউডের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়েছে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করেছেন জমকালো এ আয়োজন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে অস্কার প্রদানের মহাযজ্ঞ শুরু হয়। কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’ এবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো। সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র ও মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নিলো চলচ্চিত্রটি। এ দৃশ্য দেখে একেবারে তাজ্জব হলিউড।
এক নজরে ৯২তম অস্কার বিজয়ীরা-
সেরা চলচ্চিত্র: প্যারাসাইট
সেরা অভিনেতা: ওয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি)
সেরা পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)
সেরা সহ-অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড)
অস্কার হাতে ব্র্যাড পিট
সেরা সহ-অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা চিত্রনাট্য (মৌলিক): প্যারাসাইট (বং জুন-হো,হান জিন ওয়ান)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): জোজো র্যাবিট (টাইকা ওয়াইটিটি)
সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: টয় স্টোরি ফোর
সেরা চিত্রগ্রহণ: নাইনটিন সেভেন্টিন (রজার ডিকিন্স)
সেরা পোশাক পরিকল্পনা: লিটল উইমেন (জ্যাকলিন ডুরান)
সেরা প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি
সেরা সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি (মাইকেল ম্যাককাসকার, অ্যান্ড্রু বাকল্যান্ড)
সেরা রূপ ও চুলসজ্জা: বম্বশেল (কাজু হিরো, অ্যান মর্গ্যান, ভিভিয়ান বেকার)
সেরা আবহসংগীত: জোকার (হিলদুর গুদনাদত্তির)
সেরা মৌলিক গান: আই’ম গনা লাভ মি অ্যাগেইন (রকেটম্যান, এলটন জন ও বার্নি টাউপিন)
সেরা শিল্প নির্দেশনা: ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড (বারবারা লিং, ন্যান্সি হেইফ)
সেরা শব্দ সম্পাদনা: ফোর্ড ভার্সাস ফেরারি (ডোনাল্ড সিলভেস্টার)
সেরা শব্দমিশ্রণ: নাইনটিন সেভেন্টিন (মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: নাইনটিন সেভেন্টিন (গ্রেগ বাটলার, গিওল র্যঁশো ও ডমিনিক টুয়ি)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য নেইবারস’ উইন্ডো
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: লার্নিং টু স্কেটবোর্ডইন অ্যা ওয়ারজোন-ইফ ইউ আর অ্যা গার্ল (ক্যারল ডিসিঙ্গার, এলেনা আন্ড্রেইশেভা)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: হেয়ার লাভ (ম্যাথু অ্যা. চেরি, কারেন রুপার্ট টলিভার) খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।