1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

যদি বিয়ে করি তবে মায়ের ইচ্ছায় করব: অপু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ১৫১ Time View
ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত।

সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর একা রয়েছেন অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়েই তার সময় কাটছে। বিচ্ছেদ ধকলের পর বেশ কিছুদিন অভিনয় থেকে ছিলেন দূরে। কিছুদিন হলো অভিনয়ে নিয়মিত হয়েছেন।

এরইমধ্যে গুঞ্জন চাউর হয়েছে যে, বিয়ে করছেন অপু বিশ্বাস। ঢাকাই চলচ্চিত্রের এক উদীয়মান নায়ককে নাকি বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড কুইন।

তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়ে অপু বলেন, যাকে নিয়ে কথা হচ্ছে তাকে বিয়ে করার কোনো সম্ভাবনা নেই। এটি খুবই দুর্বল গুজব।

তবে ঢাকাই চলচ্চিত্রের নায়কের সঙ্গে গাঁটছাড়া বাধার সম্ভাবনা উড়িয়ে দিলেও অপু দ্বিতীয় সংসার পাতবেন বলে জানিয়েছেন। তবে এবার মায়ের পছন্দে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড নায়িকা।

এখনই অপু বিশ্বাস বিয়ে করবেন এই সম্ভাবনা কম। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছায় বিয়ে করব। তার মানে এই নয় যে, আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি। বিয়ে করলে সবাই জানতে পারবে।

শাকিব-অপু দম্পতির বিচ্ছেন হয় গত বছরের ১২ মার্চ। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকাই ছবির এক সময়ের হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। এখন বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে প্লে-গ্রুপে পড়ছে জয়। তাকে ঘিরেই অপুর সুখের সংসার। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved