1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৭১ Time View
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হল- সুভাষ রায়, দিপ্তরায়, দিবা রায়, দিপিকা রায়, প্রিয়া রায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তণে আনে। লাশগুলো উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved