প্রায় ১৫ বছর পর নাচলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে নৃত্য পরিবেশন করেছেন তিনি। সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মিথিলা নিজেই। সেখানে তাকে ঘিয়া রঙের শাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো’ গানের তালে নাচতে দেখা গেছে।
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মিথিলার স্বামী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির মা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাব আয়োজন করে ভার্চুয়াল অনুষ্ঠান। এর অংশ হিসেবে শাশুড়ি চেয়েছেন বলেই মিথিলার এই পরিবেশনা।
ভিডিও শেয়ার করে মিথিলা লিখেছেন, প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য। ১৫ বছর লম্বা সময়…আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।
ছোটবেলায় গোলাম মুস্তাফার একাডেমি বেনুকায় নাচ শিখতেন মিথিলা। স্কুল-কলেজে নাচতেন। তারপর বহু বছর নৃত্যচর্চা করা হয়নি এই অভিনেত্রীর।
এদিকে করোনার কারণে ঘরবন্দী সময়ে নির্মাতা হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করেছেন মিথিলা। ঘরে বসেই তিনি নির্মাণ করেছেন ‘দ্য ফরগটেন ওয়ান’ নামের শর্টফিল্ম। যেখানে অভিনয় করেছেন এ্ অভিনেত্রীর মেয়ে আইরাও। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।
https://www.facebook.com/rafiathrashid/videos/1996337897164851/