চট্টগ্রামের পটিয়ার কমলমন্সিরহাট এলাকা থেকে সোমবার (২১ জুন) রাত ৮টায় অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার পিছ ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী শাহ আলম খানকে (৪৭) আটক করেছে পুলিশ।
সে গোপালগঞ্ছ জেলার মাকসুদপুর উপজেলার কাসাদিয়া ইউনিয়নের গুনহার গ্রামের শহিদ খানের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সে কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম যাচ্ছিল।
আরও পড়ুন- টেকনাফে র্যাব-১৫’র অভিযান: ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল তল্লাশি চালিয়ে তেলের টাংকিতে বিশেষ কায়দায় রাখা সাড়ে ৫ হাজার ইয়াবাসহ তাঁকে উদ্ধার করে আটক করা হয়। সে একজন প্রবাসী দেশে এসে এই ইয়াবা ব্যবসায় জড়িত হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।