1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

মেয়ে দেখতে গিয়ে মাকে পছন্দ করলেন জাহিদ হাসান!

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ১০৭ Time View

সিরাজগঞ্জের ছেলে নবাবের অনেক আগেই বিয়ের বয়স পার হয়ে গেছে। তবে যতবার বিয়ে ঠিক হয়েছে ততবারই অজানা কারণে ভেঙে গেছে। কিন্তু নবাব সিরাজগঞ্জের মানুষ হিসেবে খুব অহংকার এবং গর্ব করে। যদিও নিঃসংকোচে তার সিরাজগঞ্জের দোষগুলি স্বীকার করে নেয়।

সে সব সময় বলে সিরাজগঞ্জের মানুষের ঘাড়ের রগ তেড়া এবং তারা কারণ ছাড়াই ঝগড়া করতে পারে। নবাবের বিয়ের জন্য ফের নতুন একটা সমন্ধ আসে কিশোরগঞ্জ থেকে। বিয়ে ভেঙে যাবার ভয়ে এবার নবাব ও তার মামা মেয়ে দেখতে যায়।

মেয়ে দেখতে গিয়ে নবাব খুবই এক্সাইটেড হয়ে ভুলে মেয়ের মাকে দেখেই পছন্দ করে ফেলে। মামাকে জানায় তার মেয়ে পছন্দ হয়েছে। কিন্তু পরক্ষনেই জানতে পারে ওটা মেয়ের মা।

এই নিয়ে মা ও মেয়ের মধ্যে ঝামেলা বাঁধে। তর্ক বিতর্কে এক পর্যায়ে সিরাজগঞ্জের ছেলের সঙ্গে কিশোরগঞ্জের মেয়ের নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা এমন কি ঝগড়া বাঁধে।

অতঃপর গল্প মোড় নেয় অন্যদিকে। এভাবেই ‘সিরাজগঞ্জের ছেলে ও কিশোরগঞ্জের মেয়ে’ নাটকের গল্পটি এগিয়ে যাবে। আদিবাসী মিজান এর রচনা ও পরিচালনায় ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটিতে নবাবের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, কিশোরগঞ্জের মেয়ের চরিত্রে জাকিয়া বারী মম।

এছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন শামীমা নাজনীন, তারেক স্বপন, লিজা খানমসহ অনেকে। আসন্ন ঈদে নাটকটি বাংলাভিশন-এর ঈদের বিশেষ অনুষ্ঠান মালায় প্রচারিত হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved