1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

মেয়াদ বাড়ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবেদনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৮৩ Time View

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নির্ধারিত সময়ে চলচ্চিত্র জমা দিতে না পারায় ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ বাড়াবে তথ্য মন্ত্রণালয়। বিষয়টি জানিয়েছেন সেন্সর বোর্ডের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।

তিনি জানান, অফিস খোলার পর জুরি বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করে চলচ্চিত্র জমা দেয়ার নতুন তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান কমিটির জুরি বোর্ডের সদস্য সচিব নিজামুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হবে। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে তা সম্ভব হয়নি বলে সময় বাড়ানোর সিন্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ছবিগুলোই পুরস্কার আবেদনের জন্য জমা দেয়া যাবে। পুরস্কার দেয়া হবে মোট ২৮টি বিভাগে। এক্ষেত্রে চলচ্চিত্র সেন্সর বোর্ড অফিস ও ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে তার সঙ্গে উন্নতমানের প্রিন্টের ডিভিডি জমা দিতে হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved