1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

মেয়াদোত্তীর্ণ ও নমুনা ওষুধ বিক্রি করায় ৬ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩০ Time View

মেয়াদোত্তীর্ণ ও কোম্পানি থেকে চিকিৎসকদের দেওয়া নমুনা ওষুধ বিক্রির অভিযোগে বরিশালে ৬ ফার্মেসি মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটপট্টি সড়কে জেলা প্রশাসন এ অভিযান চালায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানিয়েছে, কাটপট্টি সড়কে সিকদার অ্যান্ড কোং ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা, বিএমএল ড্রাগ হাউসের মালিককে ৫ হাজার টাকা, মাহিয়ান সার্জিকালের মালিককে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্নারের মালিককে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্টের মালিককে ৫ হাজার টাকা এবং রাজ্জাক মেডিকেল হলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জব্দ করা ওষুধ ধ্বংস করে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved