1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

মেয়র পদে দক্ষিণে সবাই বৈধ, উত্তরে বাতিল ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ২৯১ Time View
ছবি: সংগৃহীত।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে দুই সিটিতেই সাতজন করে মোট ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে ঢাকা উত্তরে জাতীয় পার্টি (জাপা) মনোনীত জি এম কামরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে এনআইএলজি মিলনায়তনে এবং সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দুই সিটির রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন।

দুই সিটিতে মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর-এই তিন পদে সব মিলিয়ে ১ হাজার ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে এবার। এদের মধ্যে মেয়র পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত কয়েকদিনে দুই সিটিতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২ হাজার ২৬০ জন।

ডিএনসিসির মেয়র পদে যে সাতজন মনোনয়নপত্র জমা দেন তারা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, জাতীয় পার্টি-জাপার জি এম কামরুল ইসলাম, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ, সিপিবির সাজেদুল হক ও এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

অন্যদিকে ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, মেয়র পদে সাতজনসহ মোট ৫৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এই সিটিতে কোনো মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved