1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

মেয়র আতিকুলের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৮৩ Time View
ছবি: সংগৃহীত।

প্রাইম টাইম ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ।

এ সময় রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির জন্য মেয়র আতিকুল ইসলামের কাছে সাড়ে সাত হাজার মাস্ক হস্তান্তর করেন। মেয়র আতিকুল ইসলাম রাষ্ট্রদূত নাথালি শিউয়াখকে গ্রাফিক নভেল সিরিজ ‘হাসু থেকে হাসিনা’ উপহার প্রদান করেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় রাজধানীর গুলশানস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ডিএনসিসি মেয়র ও রাষ্ট্রদূত ঢাকা শহরের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার, মানুষের জীবন-জীবিকা, বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন, কোভিড ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।

মেয়র আতিকূল ইসলাম বলেন, দুই দেশের শহরগুলোতে যে সকল ‘বেস্ট প্রেকটিস’ রয়েছে সেগুলো আমরা অনুসরণ করতে পারি। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের শহরগুলো পরস্পরের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নগরবাসীকে আরো উন্নত নাগরিক সেবা প্রদান করতে পারে। রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ ডিএনসিসির বিভিন্ন কাজের সমর্থন ও সহায়তা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর সাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved