1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

মেয়র আইভীর বাড়িতে এমপি শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং সাংসদ শামীম ওসমানের দ্বৈরথ কারও অজানা নয়। একই রাজনৈতিক দলের হয়েও দুজনের বিরোধ রয়েছে বহুদিন ধরেই। তবে সেসব অতীত পাশ কাটিয়ে এবার একসঙ্গে বসে শোক ও সমবেদনা জ্ঞাপন করলেন সাংসদ শামীম ওসমান। মেয়র আইভীর মাথায় হাত বুলিয়ে তাঁর মায়ের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেন তিনি।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মেয়রের নিজ বাসভবনে যান শামীম ওসমান। এ সময় একসঙ্গে বসে আলাপ করেন তাঁরা। তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনাও করেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, `রাজনীতি রাজনীতির জায়গায়। দিন শেষে আমরা একটি পরিবার। মমতাজ বেগম আমার মায়ের সমতুল্য। তিনি আওয়ামী লীগের একজন সংগঠকও ছিলেন। আমার মা জীবদ্দশায় তাঁর কথা প্রায়ই বলতেন। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুক সেই দোয়াই করি।’

এর আগে বিকেল ৪টায় সাংসদ শামীম ওসমান শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে মমতাজ বেগমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া মোনাজাত করেন। একই সঙ্গে তাঁর স্ত্রী অসুস্থ জানিয়ে সকলের কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ মার্চ সাংসদ শামীম ওসমানের মা নাগিনা জোহার মৃত্যুতে হীরা মহলে ছুটে এসেছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী। প্রায় ৮ বছর পর মেয়র আইভীর মায়ের মৃত্যুতে একত্রিত হলেন নারায়ণগঞ্জের আলোচিত দুই জনপ্রতিনিধি।###

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved