1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

মেঘনায় ট্রলার ডুবির একদিন পর ১৮ জেলে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১০১ Time View

মেঘনায় ট্রলার ডুবির একদিন পর নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে ঢালচরের শিবচর এলাকার সাগর মোহনা থেকে একটি জেলে ট্রলার তাঁদের উদ্ধার করেছে বলে জানান হাজারীগঞ্জ ইউনিয়নের জেলে খলিল উদ্দিন।

উদ্ধারকৃত জেলেরা হলেন-মহিউদ্দিন মাঝি (৩২), দুলাল (৩৩), সাজাহান মুন্সি (৩৫), আবদুল মুনাফ (৩৭), মোসলেহ উদ্দিন (৩০), ওবায়দুল্লাহ (৩৫), নুরনবী (৪), হাবিবুল্লাহ মিঝি (৫৫), আজাদ (২০), রুবেল (২০), আলমগীর (৩৫), জাকির (২৫), সাজাহান (৬০), ফরিদ (৬০), বেলায়েত (৬০), জাহানপুরের বাসিন্দা জসিম (২৫) ও দৌলাতখান উপজেলার মঞ্জু (৪০)।

এদিকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায়।

স্থানীয় জেলেরা জানান, শুক্রবার বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের ১৫ জন ও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের ১ জন এবং দৌলতখান উপজেলার ২ জন জেলে নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যায়। ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মিয়ার।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, ট্রলারটি পাওয়া যায়নি। তবে নিখোঁজ ১৮ জন জেলেকে ঢালচরের একটি ট্রলার উদ্ধার করেছে বলে জেনেছি।

চরমানিকা কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানান, মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের সাগর মোহনায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৮ জন জেলেসহ একটি জেলে ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি। আমাদের উদ্ধার অভিযান চলাকালে স্থানীয় একটি জেলে ট্রলার ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved