বাড়ির ১০ তলা থেকে পড়ে মৃত্যুর পর ৭ বছর বয়সী ছেলের সকল অঙ্গ অন্যের জীবন বাঁচাতে দান করে দিয়েছেন মা। এই ঘটনা ঘটে নিউইয়র্কের ব্রঙ্কস রিভার হাউসে। খবর নিউইয়র্ক ডেইলি নিউজের।
খবরে প্রতিবেদনে বলা হয়, গত ৯ নভেম্বর সাউন্ডভিউ এলাকার ওই বাড়িতে ১০ তলার জানালা দিয়ে নিচে পড়ে যায় কিংস্টোন স্পেনসার নামের ওই সাত বছর বয়সী শিশুটি।
পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর মারা যায় শিশুটি।
৭ বছর বয়সী ছেলে হারিয়ে পাগলপ্রায় হয়ে যান কিংয়ের মা রোজি মানসেবো। পরে তিনি নিজের এবং সন্তানের আত্মার শান্তির জন্য কিংয়ের সকল অঙ্গ অন্যের সেবায় দান করে দেন। তার এই অঙ্গ দিয়ে প্রাপ্তবয়স্ক ও শিশুসহ ৫ জনের জীবন রক্ষা হবে।