1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

মুহূর্তেই ধুলায় পরিণত বিলাসবহুল সুউচ্চ দুই ভবন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৭৮ Time View
ছবি: সংগৃহীত

মুহূর্তেই ধুলায় মিশে গেল সুউচ্চ দুই ভবন। এই ভবনের ফ্ল্যাটগুলো ছিল বিলাসবহুল। ভবন দুটি ১৯ তলা ছিল।

শনিবার নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ভারতের কেরালার কোচিতে ভবন দুটি ধুলায় মিশিয়ে দেওয়া হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পরিবেশ আইন না মেনে সমুদ্র উপকূল এলাকায় চারটি বিল্ডিং তৈরি হয়েছিল। এই অভিযোগে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বিল্ডিংগুলি ভেঙে ফেলার। এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে ভবন দুটি ভেঙ্গে ফেলা হয়। আর বাকি দুটি ভবন রবিবার ভাঙার কথা রয়েছে।

যে দুটি ভবন ভাঙা হয়েছে তার একটির নাম এইচটুও হলি ফেইথ। আরেকটির নাম আলফা স্রিন। এ ভবনে ৯০টি ফ্ল্যাট ছিল। চারটি বিল্ডিংয়ে অন্তত ৩৫০টি ফ্ল্যাট ছিল। এসব ভবনে ২৪০টি পরিবার বসবাস করত। ভবন ভাঙার আগে আশপাশের দুই হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। ভবনের আশপাশে জারি করা হয় ১৪৪ ধারা।

ভবন ভাঙার সময় সাইরেন বাজানোর পাশাপাশি জনগণকে ২০০ মিটার দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়। এসময় দূর থেকে বিপুলসংখ্যক মানুষ ভবন ভেঙে ফেলার দৃশ্য দেখে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved