সৌদি আরবে মসজিদে নববী রোববার থেকে ধীরে ধীরে খুলে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
আরব নিউজের খবরে জানা গেছে, মক্কা বাদে সৌদির সব মসজিদের দরজা রোববার মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে।
করোনাভাইরাস ঠেকাতে কারফিউর বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
সৌদির ইসলামিক কার্যক্রম বিষয়ক মন্ত্রী শুক্রবার মুসল্লিদের সব মসজিদে স্বাগত জানাতে প্রস্তুতির কথা বলেছিলেন।
আবদুল আজিজ আল-শেখ বলেন, মসজিদ পরিদর্শনে আমাদের পুরো ভ্রমণে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা ঠিকঠাক মতোই আছে বলে দেখতে পেয়েছি। আমাদের অবস্থা খুবই ভালো।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, সৌদিতে এখন পর্যন্ত ৮১ হাজার ৭৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
আর মৃত্যু হয়েছে চারশ ৫৮ জন। সুস্থ হয়েছেন ৫৭ হাজার ১৩ জন। খবর যুগান্তর।