1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

মুম্বাইয়ের রাস্তায় নামাজ পড়ে ইসলামবিদ্বেষী আইন বাতিল দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫ Time View
মুম্বাইয়ের রাস্তায় নামাজ পড়ে ইসলামবিদ্বেষী আইন বাতিল দাবি। ছবি-এপি।

ভারতে বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লিসহ অন্তত দশটি রাজ্যের তেরোটি শহর।

বৃহস্পতিবার মুম্বাইয়ের রাস্তায় নামাজ আদায় করে ইসলামবিদ্বেষী এই আইন বাতিলের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তারা আজাদির জন্য প্রার্থনা করেছেন।

এদিন সন্ধ্যায় নরেন্দ্র মোদি সরকারের জাতীয় নাগরিকপঞ্জি ও ইসলামবিদ্বেষী নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মুম্বাইয়ের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সমাবেশের আয়োজন করে। তাদের সঙ্গে হাত মিলিয়ে সমাবেশের ডাক দেয় একাধিক সংগঠনও।

সমাবেশে বক্তারা সবাই মোদি সরকারের ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানিয়ে এটি বাতিলের জোর দাবি জানান।

এসময় ‘এনআরসি পে হাল্লা বোল, সিএবি পে হাল্লা বোল…, এনআরসি সে আজাদি, সিএবি সে আজাদি.. স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে সমাবেশের চারপাশ।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তিন বছর আগের বাম ছাত্রনেতা কানহাইয়া কুমারের ‘আজাদি’র সঙ্গেই শোনা গেল তিন দশক আগে খুন হওয়া বামপন্থী নাট্যকার সফদর হাসমির ‘হাল্লা বোল’। আগস্ট ক্রান্তি ময়দানে অভিনেত্রী স্বরা ভাস্করের তোলা স্লোগানে গলা মেলাল লাখ লাখ বিক্ষোভকারী।

এদিন ক্ষুব্ধ জনতার সঙ্গে টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের (টিআইএসএস) ছাত্র ফাহাদ আহমেদের সঙ্গেই গলা মিলিয়েছেন মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানের সঞ্চালকের চাকরি খোয়ানো অভিনেতা সুশান্ত সিংহ।

এছাড়া সরকারের নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন ফারহান আখতার, জাভেদ জাফরি, আদিতি রাও হায়দরি, হুমা কুরেশি, পরিচালক কবীর খান, মিনি মাথুর, নিখিল আদভানি, অনুভব সিনহা, অনুরাগ কাশ্যপ, রাহুল বোস, রাহুল ঢোলাকিয়াসহ রূপোলি জগতের একাধিক পরিচিত মুখ। কদিন আগেই জামিয়া মিলিয়ায় পুলিশি তাণ্ডবের পর মুম্বইয়ের তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved