1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

মুমিনুলের পর মুশফিকের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৫ Time View

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন ব্যাট করছে বাংলাদেশ। এ ম্যাচে দারুণভাবে লড়ছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে লাঞ্চের আগেই সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল। পরে তিন অংক ছুঁলেন মুশফিক। এন্সলে এনদিলোভুকে গালি দিয়ে চার মেরে এ তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি। মিস্টার ডিপেন্ডেবলের সবশেষ সেঞ্চুরিও জিম্বাবুইয়ানদের বিপক্ষে।

আগের দিনের ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ৭৯ এবং মুশফিক ৩২ রান নিয়ে খেলার গোড়াপত্তন করেন। নেমে স্বচ্ছন্দে খেলতে থাকেন তারা। শক্তভাবে ক্রিজে সেট হয়ে যান এ জুটি। স্বভাবতই ছন্দময় ব্যাটিং উপহার দেন মুমিনুল-মুশফিক।

জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো তোপ দাগান তারা। পথিমধ্যে টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। তবে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম তিন অংক ছোঁয়া ইনিংস। ডোনাল্ড তিরিপানোকে বাউন্ডারি মেরে এ তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি।

ক্রিকেটের অভিজাত সংস্করণে দেশের হয়ে সর্বোচ্চ ৯ সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। এদিন দুর্দান্ত শতক দিয়ে সেই রেকর্ডে ভাগ বসান মুমিনুল। এর সুবাদে ক্রিকেটের লংগার ভার্সনে পয়েট অব ডায়নামোর সেঞ্চুরি সংখ্যাও দাঁড়ায় ৯টি।

দলীয় এ সংগ্রহের পথে তামিম ইকবালের অবদান ৪১ রান। আর ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৬.৩ ওভারে ২৬৫ (আগের দিন ২২৮/৬) (মাসভাউরে ৬৪, কাসুজা ২, আরভিন ১০৭, টেইলর ১০, রাজা ১৮, মারুমা ৭, চাকাভা ৩০, তিরিপানো ৮, এনদিলোভু ০, টিসুমা ০, নিয়াউচি ৬*; এবাদত ১৭-৮-২৬-০, আবু জায়েদ ২৪-৬-৭১-৪, নাঈম ৩৮-৯-৭০-৪, তাইজুল ২৭.৩-১-৯০-২)। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved