মুজিব………………
মারুফা আক্তার তাহমিনা
মুজিব আমার, মুজিব তোমার।
মুজিব মোদের সবার।
মুজিব মানে মুক্তির চেতনা,
মুজিব মানে স্বাধীনতার বাসনা।
মুজিব শিকল ভাঙার গান,
মুজিব বাঙালি জাতির প্রান।
মুজিব মানে স্বাধীনতার জয়গান,
মুজিব মানে বাঙালির পরাধীনতার অবসান।
মুজিব হলো স্বাধীনতা,
মুজিব হলো জাতির পিতা।
মুজিব মোদের শক্তি,
মুজিব মোদের ভক্তি।
মুজিব অর্থ জয় বাংলা,
মুজিব অর্থ সোমার বাংলা।
মুজিব মানে নতুন দেশ,
মুজিব মানে বাংলাদেশ।।