মেহেরপুর জেলার মুজিবনগরে জনসম্মুখে মাদক সেবনে বাধা দেয়ায় সাইদুর নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় গণপিটুনিতে মাদকাসক্ত ব্যক্তিও নিহত হয়েছেন।
আরো পড়ুন: দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আজ শনিবার (১২ জুন) সকালবেলা উপজেলার যতারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম।
স্থানীয় এলাকাবাসীরা জানান, জনসম্মুখে নেশা করতে নিষেধ করায় সাইদুরকে কুপিয়ে হত্যা করেন মাদকসেবী মনি। পরে পালানোর সময় এলাকার লোকজন ধাওয়া দিয়ে তাকে আটক করেন। এ সময় গণপিটুনিতে মনির মৃত্যু হয়।##