ফ্রান্স পশ্চিম ইউরোপের একটি অন্যতম ধনীদেশ। নৈসর্গিক বর্নিলতার পাশাপাশি উন্নত নাগরিক জীবনের জন্য ইউরোপের খ্যাতনামা দেশ হিসেবে বিশ্ব বাসীর কাছে সমাদৃত। ফ্রান্সের প্রাকৃতিক দৃশ্য ও ফরাসি নিদর্শন গুলি মানুষকে দারুন ভাবে আকৃষ্ট করে এবং এরই আকর্ষনের জন্য সারা পৃথিবী থেকে বহু পর্যটক এইদেশে বেড়াতে ভালোবাসে। ফ্রান্সের রান্না পৃথিবী বিখ্যাত প্রায় চারশত রকমের বিভিন্ন খাবার ও পানীয় ফ্রান্স এ দেখা যায়, ফ্রান্সের মানুষকে পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্যাশনের বলা হয়।
ফ্রান্সের রাজধানী তথা বৃহতম শহর প্যারিস এই শহরে আমার বসবাস। অনেকে প্যারিসকে স্বপ্নের শহর বলে মনে করে আর মনে করাটাই স্বাভাবিক কারন এ শহর তার নিজেস্ব সক্রিয় বৈশিষ্ঠে আজও বিশ্ব দরবারে মাথাউচু করে আছে যার প্রতিটি রাস্তা কোন একটা ইতিহাসের কথা বলে, প্রতিটা অলি গলিতে রয়েছে শিল্প-সাহিত্য আর সংস্কৃতির ছোয়া যাকে রুপে গুনে অনন্য বলা যায়।
আইফেল টাওয়ারের উচ্চতা, মোসালিসার হাতছানি, ভেনাস দ্যা মিলো, Sacre-Cour, ডিজনি ল্যান্ড পার্ক ও ওয়ার্ল্ড ডিজনি ল্যান্ড ষ্টুডিও পার্ক, নিউ ব্রিজ, Charles de Gaulle airport, ইত্যাদি প্যারিসকে করেছে আরো মনোমুগ্ধকর।
ফ্রান্স পৃথিবীর অন্যতম অর্থনীতির দেশ হিসেবে বিশ্বে নানান খাতে ড্রাইভিং ফোর্স হিসেবে নেতৃত্ব দিচ্ছে।ফরাসিরা বিশ্ববাসিকে উন্নত চিকিৎসা সেবা দিয়েই ক্ষান্ত হয়নি, উন্নত শিক্ষা ব্যাবস্থা,সৌহার্দপৃর্ন পরিবেশ,উদারমনা সামাজিক ব্যাবস্থা সহ নানামুখী নান্দনিকতার জন্য বৈশিকভাবে নজির স্থাপন করেছে।
এ দেশে চলতে ফিরতে চোখে পরে ইউরোপের, এশিয়ার, এরাবিক, আফরিকানসহ নানান দেশের বর্ন গোত্রর মানুষ।বলাযায়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ উন্নত জীবনের জন্য ফ্রান্সে এসে নোঙর করেছে। করোনা নামক অদৃশ্য শিকারীর হাতে বন্দী এখন পুরো পৃথিবী।পুরো পৃথিবী থেকে ফ্রান্স এখন বিছিন্ন করোনা এদেশের পর্যটন খাতকে শুধু উলট-পালট করে দেয়নি, এ শিল্প এখন হুমকির মুখে।
https://ibb.co/WH226tz
মানুষের চোখে মুখে আতঙ্ক, নেই কোন আহ্লাদ, দিকে দিকে অ্যাম্বুলেন্স এর করুন শব্দ,দৈনিক বেড়েই চলছে মৃত্যুর মিছিল,লাখ লাখ বেকারত্ব-করোনার দিত্বীয় ঢেউ যেন ফান্সের স্বপ্ন ভ্রষ্ট।সম্প্রতি এক জরিপে জানা যায় ২০১৯ সালে প্যারিসে হোটেলগুলিতে 35.4 মিলিয়ন পর্যটক আগমন হয়েছিল।কিন্তু এখন হোটেল বার ,রেস্তরা বন্ধ রয়েছে। শহর গুলো পর্যটক শুন্য, আকৃষ্ট করার মত সব কিছুই আগের মত থাকলেও সব ই থমকে গেছে। রাজধানী প্যারিস থেকে লিল প্রায় সবশহর যুবক-যুবতীর পদচারনায় মুখরিত থাকতো, তা এখন স্বপ্ন।
আইফেল টাওয়ার, লুভের মিউজিয়াম,সহ নানান জায়গায় যেখানে সবসময় দর্শনাথীর ভিড় লেগেই থাকতো এখন সবই ফাকা, শিল্পকলার নিদর্শন গুলো রয়েছে নেই শুধু এই পর্যটন স্থান গুলোর প্রান পর্যটকরা।মুগ্ধতার সবই আছে শুধু মুগ্ধ হওয়ার কেউ নেই।