1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

মুখের লোম দূর করার ঘরোয়া তিন উপায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৬৫ Time View

করোনার আতঙ্কে সবাই এক প্রকার ঘরবন্দী। করোনা ঠেকাতে প্রয়োজনীয় কিছু দোকান ছাড়া সব কিছুই বন্ধ। এক কথায় সব সামাজিক যোগাযোগই বন্ধ রয়েছে। এমন অবস্থায় পার্লারও বন্ধ।

তাই রূপ সচেতন নারীরা পড়েছেন বিপাকে। মুখের অবাঞ্ছিত লোম দূর করতে যারা পার্লারে যেতেন, আজ তাদের জন্য রয়েছে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে এই সমস্যা সমাধানের দারুণ উপায়। যা ঘরে বসে খুব সহজেই কাজে লাগানো সম্ভব।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে অবাঞ্ছিত লোম দূর করতে ভারতীয় রূপ-বিশেষজ্ঞ সামাইরা সন্ধুর দেয়া পরামর্শগুলো জেনে নিন-

দই ও বেসন

দই ও বেসনের সঙ্গে এক চিমটি হলুদ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর লোম আছে এমন অংশে হালকাভাবে ঘষুন। এতে লোম উঠে যাবে। পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ওয়াক্স করা

লেবু ও চিনি এক সঙ্গে ফুটিয়ে ঠাণ্ডা করে ঘরেই ওয়াক্স বানিয়ে নিন। তবে ভালো মতো খেয়াল করতে হবে যেন এতে কোনো দানা না থাকে। এরপর ওয়াক্সটি লোমের উল্টো দিক অনুযায়ী লাগিয়ে নিন। এবার একটি পাতলা কাপড়ের সাহায্যে চাপ প্রয়োগ করে টান দিন। দেখবেন খুব সহজেই অবাঞ্চিত লোম উঠে এসেছে।

হলুদ ও দুধের মিশ্রণ

একটি পাত্রে এক ভাগ দুধ ও তিন ভাগ হলুদ মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাক মুখে মেখে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর লোম আছে এমন স্থান যেমন- ঠোঁটের উপরের অংশ আলতোভাবে মালিশ করে লোম তুলে ফেলুন। নিয়মিত ব্যবহারে প্রাকৃতিকভাবে অবাঞ্ছিত লোম দূর হবে।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved