1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ৭৮ Time View
প্রতীকী ছবি।

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্সে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছেন পাঁচজন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার সীমান্তবর্তী ময়মনসিংহ- মুক্তাগাছা সড়কের কুমারগাতা ইউনিয়নের গন্ধর্বপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুক্তাগাছার বাসিন্দা মধুপুর পৌরসভার উপ সহকারী প্রকৌশলী হায়দর আলী বীর বিক্রমের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও অজ্ঞাত ৩৬ বছর বয়সী এক নারী । আহত শিশুসহ ৫ জন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । হতাহতরা অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি ময়মনসিংহের উদ্দেশে যাচ্ছিল । ঘটনাস্থলের একটু আগে অটোরিকশা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন।এসময় অটোরিকশার চালক ও শিশুসহ আরও ৫ জন যাত্রি আহত হয় । আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে । ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved