1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

মির্জা ফখরুল বিভ্রান্তি ছড়াচ্ছেন: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২০
  • ৭৮ Time View
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি, সংগৃহীত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেশের রাজনৈতিক সমাজের মাঝে বিভ্রান্তি তৈরির অপকৌশল মাত্র। সরকারের সমালোচনার নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বিএনপি।

রবিবার (১০মে) সকালে নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য তুলে না ধরে সেটি টুইস্ট করে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে প্রচার করা নিশ্চয়ই অপরাধ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। তবে সত্যতা যাচাই না করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপকৌশল সমর্থন যোগ্য নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এ দুর্যোগের সময়ে প্রয়োজন সবার ঐক্যবদ্ধ প্রয়াস। এ ঐক্যে ফাটল ধরানোর উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিএনপি। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ যাতে না হয় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ পর্যন্ত ৪ কোটি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এছাড়া দলীয় ভাবেও সারাদেশের নেতাকর্মীরা প্রায় ১ কোটি পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেছেন। খবর ইত্তেফাক। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved