করোনাভাইরাসের কারণে এখন আতঙ্কিত সারাবিশ্ব। আর এ ভাইরাস থেকে বাঁচতে শরীরে রোগ প্রতিরোধের কোন বিকল্প নেই। হার্বাল টি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে তুলে। আর তাই এবার নিজ উদ্যেগে হারবাল টি বানানো রেসিপিই জানালেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী।
মিমির বলেন, পরিমান মতো গরম পানিতে পুদিনা পাতা, তুলসী পাতা, ছোট চামচের এক চামচ হলুদ, ছোট্ট একটি কমলা লেবুর খোসা দিয়ে ১ মিনিট ফুটিয়ে নিন। যদি জবা ফুলের চা বাড়িতে থাকে তাহলে সেটা মেশাতে পারেন, তবে না থাকলে দরকার নেই। চাইলে এর মধ্যে অল্প একটু গ্রিন টিও দিতে পারেন। ব্যাস, হার্বাল টি তৈরি। কেউ মিষ্টি পছন্দ করলে অল্প মধু মেশাতে পারেন, আবার গোল মরিচ পছন্দ করতে সেটাও দিতে পারেন।
প্রসঙ্গত, লন্ডন থেকে ফেরার পর গৃহবন্দি রয়েছেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। গৃহবন্দি থাকার জন্যই এই মুহূর্ত বাড়ির সদস্যরা তাকে রান্নাঘরেও ঢুকতে দিচ্ছে না বলেই জানান মিমি।
মিমির হারবার্ল টি বানানো রেসিপিটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।