1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

মিনিটেই ১ কেজি রসুনের খোসা ছাড়ানোর জাদুকরী কৌশল!

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২০
  • ৬৪ Time View

রসুন খাবারের স্বাদ বাড়াতে বেশ সহায়ক। তাইতো প্রতিদিনের রান্না রসুন চাই-ই-চাই। তবে সমস্যা হচ্ছে এর খোসা ছাড়ানো নিয়ে। যা খুব কঠিন কাজ। তাছাড়া এই খোসা ছাড়াতে অনেক সময় ও ধৈর্য্যেরও প্রয়োজন হয়।

অল্প রান্নায় ঝামেলা কম হলেও বেশি পরিমাণে রান্না করতে গেলেই এর পেছনে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তবে জানেন কি, অনেকগুলো রসুনের খোসা একসঙ্গে ছাড়ানোর জাদুকরী এক পদ্ধতি রয়েছে। যা মিনিটেই আপনার সমস্যার সহজ সমাধান দেবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই জাদুকরী কৌশলটি-

> যদি কম রসুন হয় তবে রসুনের খোসা ছাড়াতে রসুনের কোয়াগুলো থেতলে নিন। এতে সহজেই রসুন থেকে খোসা আলাদা হয়ে যাবে। বেশিরভাগ মানুষই এই পদ্ধতিটি অনুসরণ করেন। এতে বেশ ভালো কাজও হয়।

> এছাড়াও ভিন্ন একটি পদ্ধতি রয়েছে। এর জন্য প্রথমে ভালো রসুন বাছাই করে তার কোয়াগুলো ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে পানি গরম করে নিন। কুসুম গরম হয়ে গেলে সেই পানিতে রসুনের কোয়াগুলো দিয়ে দিন। খেয়াল রাখুন, পানি যেন উষ্ণ গরমই থাকে। বেশি গরম হলে কোয়া সিদ্ধ হয়ে যেতে পারে। এভাবে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এবার রসুনের কোয়া নরম হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে কচলে কচলে খোসা ছাড়িয়ে নিন। ১ মিনিট ধরে কচলালেই দেখবেন সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার রসুনের কোয়া গুলো আলাদা করে নিন। ব্যস হয়ে গেলো খোসা ছাড়ানো। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved