1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

এবার মিথিলা রাজনীতিবিদের ভূমিকায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ১৬০ Time View
অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। ছবি : সংগৃহীত।

তার অনেক পরিচয়। কখনো তিনি পড়ুয়া, কখনো গবেষণা করছেন, কখনো কাজ করছেন শিশুদের নিয়ে। কখনো বা গান গাইছেন। কখনো বেছে নিচ্ছেন অভিনয়। তিনি অর্থাৎ রাফিয়াত রশিদ মিথিলা। এবার তিনি রাজনীতিবিদের ভূমিকায়।

না! ব্যক্তিজীবনে নয়। মিথিলার এই পরিচয় পর্দার। জি ফাইভের জন্য বাংলাদেশের প্রোডাকশনে সদ্য একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করলেন তিনি। সেখানেই প্রথমবার একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করবেন মিথিলা। মহম্মদ নাজিমুদ্দিনের লেখা উপন্যাস ‘কনট্র্যাক্ট’-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে ওয়েব সিরিজের চিত্রনাট্য। সিরিজের নামও ‘কনট্র্যাক্ট’। যৌথ পরিচালনার দায়িত্বে রয়েছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। মহম্মদ নাজিমুদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নিয়ে হইচই-এর ওয়েব সিরিজ পরিচালনা করেছেন মিথিলার স্বামী সৃজিত মুখার্জি। সম্প্রতি হয়ে গেল ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-র কাস্ট ঘোষণা।

নিজের চরিত্র নিয়ে যদিও খুব বেশি কিছু বললেন না মিথিলা। শুধু বললেন, কয়েকটা সমান্তরাল গল্প রয়েছে। শেষে গিয়ে লিঙ্ক হবে। এটা ফার্স্ট সিজন। আমার চরিত্র খুব ইন্টারেস্টিং। একজন রাজনীতিবিদের চরিত্র। পরিচালকদ্বয় এবং আমি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দেখার চেষ্টা করেছি।

রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করার আগে বাস্তবের কোনো রাজনীতিবিদকে দেখে কি নিজেকে তৈরি করেছেন? মিথিলা বললেন, এই চরিত্রটা বাংলাদেশের কোনো রাজনীতিককে রিফ্লেক্ট করবে এমন নয়। সাব-কন্টিনেন্টাল পলিটিক্যাল সিনারিওকে ফলো করার চেষ্টা করেছি। ভারত-বাংলাদেশ-পাকিস্তানে যেসব মহিলা রাজনীতিবিদ এসেছেন, তাদের অনেকেকেই ফলো করেছি। আমাদের প্রধানমন্ত্রী, একসময় ইন্দিরা গান্ধী বা বেনজির ভুট্টো যেমন ছিলেন, সেগুলো দেখেছি। কিছু-কিছু রিফ্লেকশন কোনো কোনো রাজনীতিবিদের থেকে আসতে পারে। কিন্তু কোনো একজনকে ফলো করা হয়নি। আমি নিজের মতো করে করার চেষ্টা করেছি।

এই সিরিজে মিথিলার একমাত্র পোশাক শাড়ি। কিন্তু তিনি নিজের মতো করে স্টাইলিং করেছেন বলে জানালেন। মিথিলা ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর অভিনয় এই সিরিজে দেখতে পাবেন দর্শক। মিথিলা জানালেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে দর্শক দেখতে পাবেন ‘কনট্র্যাক্ট’। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved