কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। নতুন এ ছবির নাম ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। এ ছবির দৃশ্যধারণ করা হচ্ছে আফ্রিকায়। কলকাতায় খরব রটেছে মিথিলার কথাতেই নাকি নতুন ছবির শুটিংয়ের জন্য আফ্রিকার মতো লোকেশন বেছে নেয়া হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সিংহাসনে রাখা বাঘের ছালের ওপর বসে রয়েছেন। সিংহাসনের মাথায় মহিষ, পাশে একটি হরিণের মাথা, পায়ের নিজেও একটি মহিষের মুখ। হাতে ধরে রেখেছেন রঙিন লাঠি। আফ্রিকা থেকে নিজের টুইটারে সম্প্রতি এমনই একটি ছবি পোস্ট করেছেন সৃজিত।
ওই ছবির ক্যাপশনে সৃজিত লেখেন, মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। হ্যাশট্যাগে লিখেছেন কাকাবাবুর প্রত্যাবর্তন।
সৃজিতের পোস্ট করা ছবিটিই রিটুইট করেছেন সৃজিত-পত্নী মিথিলা। তিনি লেখেন, আমি বললাম আমার আফ্রিকা ভালো লাগে, আর ও কথাটা সিরিয়াসলি নিল।
মিথিলার ওই পোস্টের পর ভক্তদের বোঝার বাকি নেই ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির লোকেশন মিথিলার পছন্দের। এরপর পরই কমেন্টে অনেকেই মন্তব্য করেছেন- তাহলে কী সৃজিত তার স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন?
প্রসঙ্গত, বছর খানেকের মতো প্রেম করার পর গত বছরের ৬ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা। তাদের প্রেম পরিণয় পেতে বাধা হতে পারেনি কাটা তারের বেড়া ও ধর্মের বেরাজাল। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।