অভিনেত্রী আঁচল। যিনি সিনেমার নায়িকা হিসেবেই বেশি পরিচিত। ইতোমধ্যে বেশ কিছু ছবিতে কাজও করেছেন। তবে এবার আঁচলকে দেখা যাবে ‘ও জান রে’ নামের মিউজিক্যাল ফিল্মে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাচ্ছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে।
সৈয়দ অমি ‘ও জান রে’ গানটি গেয়েছেন। গানটির কথা ও সুর করেছেন তারিফ তুহিন। গানটির সঙ্গীতায়োজন করেছেন রেমো বিপ্লব। গেলো ডিসেম্বরে রাজধানীর পুরান ঢাকায় মিউজিক্যাল ফিল্মটির শুটিং হয়।
আরও পড়ুন- দেশে পৌঁছালো ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা
অভিনেত্রী আঁচল এ প্রসঙ্গে বলেন, আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা। গল্প-নির্ভর গান এটি। গানের মধ্যে ছোট ছোট সংলাপের দৃশ্য করতে হয়েছে আমাকে। গান ও গানের গল্পের চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছে আমার। সিনেমার আদলেই শুটিং করা হয়েছে কাজটির। এখানে আমার সহ-শিল্পীরা সবাই ছিলেন সিনেমার মানুষ। ফলে কাজটি আরাম করে করতে পেরেছি।
এদিকে মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন অন্তর হাসান। এতে আঁচলের সঙ্গে অভিনয় করেছেন সৈয়দ অমি, এলআর সীমান্ত, শম্পা নিজাম ও রাজু সরকার প্রমুখ।