1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মা হয়ে আসছেন জয়া আহসান!

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬ Time View
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফাইল ছবি: সংগৃহীত।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দাপটের সঙ্গে দুই বাংলায় সমানতালে কাজ করে যাচ্ছেন। এই বয়সেও জয়া যেভাবে নিজের শরীর ধরে রেখেছেন তা সচরাচর দেখা যায় না। ফলে ১৮ বছরের তরুণীদের চেয়েও জয়াকে বেশি আকর্ষণীয় মনে হয়।

তাই নায়িকার চরিত্রে এখনো জয়ার চাহিদায় যেন বিন্দুমাত্র ভাটা পড়ে নি। সে কারণেই এবার কলকাতার নতুন একটি ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। যেখানে একজন মা হিসেবে হাজির হবেন এই জনপ্রিয় অভিনেত্রী। এর আগেও ‘কণ্ঠ’ ছবিতে মায়ের চরিত্রে দেখা গিয়েছিলো। তবে সেখানে ছিলেন তিনি চিকিৎসক।

‘সোয়েটার’, ‘হৃদপিণ্ড’-এর সাফল্যের পর কলকাতার পরিচালক শিলাদিত্য মৌলিক আনছেন তার তৃতীয় ছবি। শিলাদিত্য মৌলিকের তৃতীয় ছবির নাম ‘ছেলেধরা’। যে ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।

জানা গেছে, ‘ছেলেধরা’তে উঠে আসবে একজন অ্যালকোহলিক মা ও মেয়েকে অপহরণের গল্প। দেখা যাবে, অপহৃত হওয়ার পর থেকেই অপহরণকারীর ছেলেকে নিজেদের নাগালের মধ্যে পেতে চান ওই অ্যালকোহলিক নারী। অবশেষে সেটা সম্ভবও হয়। নিজের ছেলেই যখন অপহরণের শিকার, তখন অপহরণকারীর ঠিক কী অনুভূতি হতে পারে? এই পটভূমির ওপরই নিয়ে তৈরি হচ্ছে ‘ছেলেধরা’।

পরিচালক শিলাদিত্য মৌলিক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ছেলেধরা পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনি উঠে আসবে, এমনটা নয়। অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলি এই ছবিতে দেখানো হবে।

এই ছবিতে জয়া আহসান ছাড়াও অভিনয় করবেন, অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদার।  খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved