1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

মা হারালেন অভিনেত্রী হুমায়রা হিমু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ১১৭ Time View
অভিনেত্রী হুমায়রা হিমু। ছবি: সংগৃহীত।

দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। আজ মা হারালেন হুমায়রা হিমু। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে হিমুর মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিমু নিজেই এই তথ্য জানিয়েছেন।

তবে হিমুর মায়ের কী হয়েছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সদ্য প্রয়াত মায়ের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন এই অভিনেত্রী।

হিমুর মায়ের মৃত্যুখবরে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। এ খবরে স্তব্ধ হয়ে পড়েছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। তিনি ফেসবুকে লিখেছেন- ‘কেমন করে হিমু? কি হইছিল? একজন তরতাজা মানুষ কী করে কি হলো? আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। হিমু, কিছু বলার ভাষা পাচ্ছি না মা।’ অরুণা বিশ্বাস লিখেছেন- ‘মায়ের জন্য প্রার্থনা।’

এছাড়া অভিনেতা আনিসুর রহমান মিলন, হাসান মাসুদ, প্রাণ রায়, সাঈদ বাবু, অভিনেত্রী, জিনাত স্বাগতা, নিপুণ আক্তার, শ্রাবস্তী দত্ত তিন্নিসহ অনেকে প্রিয় সহকর্মীর মায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

লক্ষ্মীপুরের মেয়ে হুমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved