1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

মা-বাবার খেদমত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় : শামীম ওসমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ১০৯ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, মা-বাবার খেদমত করলে আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়। বাবা-মার দোয়া তোমার উপর থাকলে মনে করবে আল্লাহর রহমত তোমার উপর রয়েছে। তাই যাদের যাদের মা-বাবা বেঁচে আছে তারা অবশ্যই মা-বাবার খেদমত করবে। এর কোন বিকল্প নেই। অহংকর কারীদের আল্লাহ পছন্দ করেন না উল্লেখ করে তিনি বলেন, তোমরা কখনো অহংকার করবে না। সর্বদা মানুষের সাথে ভাল ব্যবহার করবে, দেশকে ভালবাসবে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঐতাহাসিক মাদানী নগর মাদ্রাসার মসজিদের ভিত্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষ্যে আয়োজিতসভায় মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন তিনি। উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, মাদ্রাসার মুহাদ্দিস মুফতি বশির উল্যাহ, নাসিক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল প্রমুখ।

প্রবীন এ রাজনীতিবিদ আরো বলেন, এক শ্রেণীর ভন্ড ইসলামকে নষ্ট করে দিচ্ছে। তারা ইসলামের অপপ্রচার করছে। তাই তোমাদেরকে ইসলামের সঠিক পথ প্রদর্শন করতে হবে। তোমাদের উদ্দেশ্য ঠিক থাকলে আবশ্যই আল্লাহর রহমত তোমাদের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved