1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

মা-ছেলের লাশ মিলল তালাবদ্ধ ঘরে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

মা ও ছেলের লাশ মিলল তালাবদ্ধ ঘরে। শনিবার বিকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের এসিআই গেটের পেছনে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের সিরাজ মিয়ার মেয়ে রুবিনা (২২) ও তার শিশুসন্তান জিহাদ (৪)। এ ঘটনায় রুবিনার স্বামী ঝুমন মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঝুমন স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করেন। তার বাড়ি মুন্সীগঞ্জে।

নিহত রুবিনার বাবা সিরাজ মিয়া বলেন, প্রায় সাড়ে পাঁচ বছর আগে ঝুমন ও রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা আমার দেওয়া বাড়িতে বসবাস করে আসছিল।

চারদিন আগে হঠাৎ রুবিনা ও তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা তাদের খোঁজ করলে বাড়ির মূল ফটক ও বসতঘরে তালা দেখতে পান। অন্যত্র বেড়াতে যেতে পারে- এমন ধারণায় তারা ঘরের তালা ভাঙেননি।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে বোন সেলিনা আক্তার শনিবার বিকালে রুবিনার বাড়ির মূল ফটক ও বসতঘরের তালা ভেঙে মা ও ছেলের লাশ দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন।
সেলিনা জানান, পারিবারিক কলহের কারণে রুবিনার স্বামী বেশ কয়েকদিন ধরে বাড়ির বাইরে থাকতো। ৫/৬ দিন আগে তার ভগিনীপতি বাড়িতে আসেন। তার ধারণা, ঝগড়ার জেরেই রুবিনা ও তার সন্তানকে হত্যা করেছে ঝুমন।

শ্রীপুর থানার এসআই আমজাদ হোসেন জানান, বসতঘর থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। শরীরে আঘাতের কোনো চিহৃ পাওয়া যায়নি। তিনি জানান, রুবিনার স্বামী ঝুমন মিয়াকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved