1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

তিন দিন পর কি ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানাবেন মাহি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৩ Time View

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শুটিং এ ফিরেছেন সবাই। এবার কাজে ফিরলেন ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় মাহিয়া মাহি। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

কাজের ফাকে সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ এই নায়িকা। তবে শনিবার তার ফেসবুকের একটি পোস্ট সবার নজড় কেড়েছে। যেখানে অভিনেত্রী লিখেছেন, তিন দিন পর ‘গুরুত্বপূর্ণ তথ্য’ জানাবেন তিনি।

নায়িকা সেই স্ট্যাটাসে লিখেন- আজকে থেকে ঠিক তিন দিন পর সবার উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। আশা করি সবার সহযোগিতা পাব।

আর নায়িকা কেন এমন স্ট্যাটাস দিয়েছেন এ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্নের যেন ফুলছড়ি ছুটছে। কেউ কেউ বলছেন, তিন দিন পর কী এমন বলবেন মাহি! সেটিকি ব্যক্তিগত নাকি সিনেমাবিষয়ক? তিনি কি সহযোগিতা চাইছেন? কোনো বিপদে পড়লেন না তো?

এমন স্ট্যাটাস নিয়ে গুঞ্জন ওঠার যথেষ্ট কারণ রয়েছে। এর আগে বিকালে আরেকটি আবেগঘন পোস্ট লেখেন মাহি।

তিনি লেখেন, চলতে চলতে দুজন মানুষের বন্ধুত্ব সারাজীবনের জন্য নষ্ট হয়ে যেতেই পারে। কিন্তু তাই বলে অতীতের দিনগুলোতে যে মানুষটা আগলে রেখেছিল তার প্রতি বুকভরা শুভকামনার পরিবর্তে অভিশাপ দেব এমন মানুষ আমি না। কাছের মানুষগুলো অনেক ভালো থাকুক। সারাজীবন তাদের প্রতি থাকল প্রাণভরা শ্রদ্ধা।

আগের স্ট্যাটাসটির সঙ্গে পরেরটির কোনো যোগসূত্র আছে কিনা সেই প্রশ্নও জমেছে ভক্তদের মনে। এখন তিন দিন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই মাহি ভক্তদের। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved