1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

মাহফুজুর রহমানের প্রযোজনায় জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০০ Time View

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

ছবিটি নির্মাণ করবেন নার্গিস আক্তার। নাম চূড়ান্ত না হলেও এই ছবিতে ঋতুপর্ণার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত বলে জানিয়েছেন নির্মাতা।

গণমাধ্যমকে নার্গিস বলেন, নারীদের অধিকারের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। ছবির গল্পটি শোনার পর ঋতুপর্ণার দারুণ পছন্দ হয়েছে। তার সঙ্গে ছবির বিষয়ে চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এরই মধ্যে এর গল্প লেখার কাজ শেষ। এখন চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগামী এপ্রিলের পর ছবির শুটিং শুরু করব।

ছবিটি এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া প্রোডাকশন থেকে নির্মিত হবে বলে জানান নার্গিস।

তবে ঋতুপর্ণার বিপরীতে কে অভিনয় করবেন সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

নার্গিস জানান, দুই বাংলার কয়েকজন অভিনেতার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এখনও বিষয়টি চূড়ান্ত না। ঋতুপর্ণার সঙ্গে ইতোপূর্বে কাজ করেছেন এমন কোনো নায়কের কথাই আমরা ভাবছি। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় তৈরি করা হবে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved