1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

মাস্ক পরে ভুলেও ভারী কাজ নয়!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৬৯ Time View

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাই তৎপর। তাইতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবাই মাস্ক ব্যবহার করছেন। ছোঁয়াচে এই রোগ ঠেকাতে বাইরে বের হলেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকারও।

বিজ্ঞানীরা জানালেন, মাস্ক পরে ভারী কাজ বা শরীরচর্চা করলে শরীরে অক্সিজেন কমে গিয়ে বিপদে পড়ার ঝুঁকি রয়েছে!

সম্প্রতি দামি মাস্ক পরে দৌড়োনোর পর আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন চীনের এক তরুণ। দ্রুত তাকে উহান সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর আপদকালীন অস্ত্রোপচার করে সুস্থ করে তোলা হয়। আবার চীনের একটি স্কুলে মাস্ক পরে মাঠে দৌড়োদৌড়ি করার সময় তিনজন স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

তবে নিজেকে সুরক্ষিত রাখার জন্যে মাস্ক পড়তেই হবে। তবে ফিজিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা মনে করেন, ফাঁকা জায়গায় ভারী কাজকর্ম বা শরীরচর্চা করার সময় মাস্ক না পড়াই ভালো। তাদের মতে, ব্যায়ামের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যায়াম করুন, তখন মাস্ক পরার দরকার নেই। ব্যায়ামের সময় মাস্ক পরলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার ঝুঁকি থাকে।

মাস্কের কারণে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় মস্তিষ্ক কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। অ্যালার্টনেস বা ক্ষিপ্রতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই গাড়ি, মোটর সাইকেল চালানোর সময় মাস্ক না পড়লেও চলে। কারণ এই করোনাভাইরাস বাতাসে ভেসে বেড়ায় এমন কোনো প্রমাণ এখনো মেলেনি।

চিকিৎসকদের মতে, মর্নিং ওয়াক কিংবা অন্যান্য পরিশ্রমসাধ্য কাজের সময় কোভিড-১৯ এর হাত এড়াতে সাধারণ মাস্ক পরে থাকলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে যদি কারো ফুসফুসে ক্রনিক অসুখ থাকে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved