1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

মালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ২২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৬৭ Time View

মালির দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২২ জন নিহত হয়েছে। এতে আহত আরো ২১ জন। মঙ্গলবার দেশটির পরিবহণ মন্ত্রণালয় একথা জানায়।

খবরে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার এ দেশের একেবারে উত্তরের বানকৌমানায় গিনি সীমান্তের কাছের কানগাবা শহর অভিমুখী জাতীয় মহাসড়কে স্থানীয় সময় সকাল ৯ টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৯ জন নিহত এবং ২১ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেয়া হয়েছে।

দেশটির মন্ত্রণালয় জানায়, গাড়ির গতি বেশি থাকায় এবং সড়ক আইন অমান্য করায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ২০ মে মালির দক্ষিণাঞ্চলে বাস ও লরির মধ্যে মুখোমুখী সংঘর্ষে ২০ জন প্রাণ হারায়। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved