1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৯৬ Time View

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি অটোম্যানদের হাতে বিপুলসংখ্যক আর্মেনীয়র মৃত্যুর ঘটনাকে মার্কিন প্রতিনিধি পরিষদ ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাস করে। এর আগে চলতি বছরের অক্টোবরে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস করেছিল। সে সময় প্রস্তাবের পক্ষে ৪০৫ ভোট এবং বিপক্ষে ১১ ভোট পড়ে।

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সিনেটের ওই পদক্ষেপে যে বিরক্ত সে বার্তা মার্কিন রাষ্ট্রদূতের কাছে পৌঁছে দেয়া হয়।

মার্কিন সিনেটে প্রস্তাব পাস হওয়ার পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু টুইটবার্তায় এটিকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, যেহেতু আইনগতভাবে মার্কিন সরকার এটি মানতে বাধ্য নয়, ফলে এর কোনো বৈধতাও নেই।

যুক্তরাষ্ট্রের প্রতি তীর্যক মন্তব্য করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ইতিহাসকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তারা কাপুরুষ এবং তারা সত্যকে মোকাবেলা করতে সাহস পায় না।

প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়রা ওই হত্যাযজ্ঞে অন্তত ১৫ লাখ লোকের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও তুরস্কের অনুমান মৃতের সংখ্যা এর এক-পঞ্চমাংশ। পশ্চিমা অনেক গবেষক দীর্ঘদিন ধরে এ ঘটনাকে ‘গণহত্যা’ বলে এলেও অনেক ইতিহাসবিদেরই এতে আপত্তি আছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved