1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মারা গেলেন ‘বেদের মেয়ে জোসনা’র প্রযোজক পানু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ১০৯ Time View

‘বেদের মেয়ে জোসনা’র প্রযোজক এবং ঢাকাই সিনেমার প্রখ্যাত নির্মাতা মতিউর রহমান পানু মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, মতিউর রহমান পানু বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

১৯৬৪ সালে প্রথমে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন পানু। এরপর ১৯৭৯ সালে তিনি ‘হারানো মানিক’ ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

এরপর আপন ভাই, নাগ মহল, নির্দোষ, সাহস, মান মর্যাদা, নির্যাতন, সাথী, বেদের মেয়ে জোসনা (ভারত), মনের মাঝে তুমি সিনেমা নির্মাণ করেন।

এদিকে নির্মাতার বাইরে প্রযোজকও ছিলেন পানু। তার প্রযোজনার মধ্যে রয়েছে নির্যাতন, বেদের মেয়ে জোসনা (বাংলাদেশ), গাড়িয়াল ভাই, রঙ্গিলা, নসিমন (বাংলাদেশ) ও বৌমার বনবাস (ভারত), মনের মাঝে তুমি (যৌথভাবে আব্বাস উল্লাহ সিকদার এর সঙ্গে), মোল্লা বাড়ীর বউ, ডাক্তার বাড়ী ও ওরে সাম্পানওয়ালাসহ আরো অসংখ্য ছবি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved