1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

মাদুরোকে অপহরণের পরিকল্পনা স্বীকার আটক মার্কিন সেনার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৭২ Time View

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করার পরিকল্পনার কথা স্বীকার করলেন দেশটিতে আটক দ্বিতীয় মার্কিন নাগরিক। মার্কিন ওই নাগরিক স্বীকার করেন যে, তিনি তার দলবলসহ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদে হানা দিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে চেয়েছিলেন।

খবরে বলা হয়েছে, আইডেন বারি নামক ওই মার্কিন নাগরিক বলেন, তিনি ও তার দল দু’টি মাছ ধরার নৌকায় করে ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করেন। তাদের মূল লক্ষ্য ছিল বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যাওয়া।

এর আগে লুক ড্যানম্যান নামক আটক প্রথম মার্কিন বন্দিও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করতে এসেছিলেন।

গত রোববার ভোরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা বা অপহরণ করতে সাগরপথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী সেদেশের বন্দর নগরী ‘লা গুয়াইরা’র সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে আট সন্ত্রাসী নিহত হয়।

ঘটনাস্থল থেকে দুই মার্কিন নাগরিককে আটক করে ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী।

এরপর আমেরিকার সাবেক সেনা জর্দান গুদ্রেয়ো ওই অভিযানে মদদ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেন। আমেরিকার ওই সাবেক সেনা ফ্লোরিডা ভিত্তিক সিলভারকোর্প নামের একটি নিরাপত্তা সংস্থার প্রধান। পার্স টুডে, ইত্তেফাক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved