1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

মাদক নির্মূলে প্রয়োজনে বিভিন্ন পয়েন্টে ডোপ টেষ্ট করা হবে: নারায়ণগঞ্জ পুলিশ সুপার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৭৩ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জে মাদক নির্মূলে প্রয়োজনে ডোপ টেস্ট করা হবে। বিভিন্ন স্পটে কমিউনিটি পুলিশ ও জনপ্রতিনিধিদের সহায়তায় আগামী সপ্তাহ থেকে এ ডোপ টেষ্ট করা হবে। এতে মাদক সেবীরা লজ্জা পাবে, তারা আর মাদক সেবন করবে না। ডোপ টেষ্ট করতে খরচ মাত্র ১২০ টাকা উল্লেখ করে তিনি বলেন, একই কারণে নতুন নতুন মাদকসেবীও আর সৃষ্টি হবে না।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজডে ও কমিউনিটি পুলিশিং এর এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ পুলিশ মাদকের সঙ্গে সম্পৃক্ত হবে না। কাউকে মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে দিবে না। কোন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তকে ছাড় দেয়া হবে না। পুলিশও যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকে তবে তাকেও ছাড় দেয়া হবে না। কোন সন্ত্রাসীকেও সন্ত্রাসী কর্মকান্ড করতে দেয়া হবে না। সন্ত্রাসীর সঙ্গে কোন পুলিশের কোন সখ্যতা থাকবে না।

সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, ৪নং ওয়ার্ড কাউন্সিরল ও জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, আওয়ামীলীগ নেতা আনিচুর রহমান, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহিন, দৈনিক আমাদের সময় সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজিব ও দৈনিক খোলা কাগজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইসমাইল হোসেন মিলন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved