1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

মাত্র ৩০ টাকার লটারি কিনে কোটিপতি ভ্যানচালক

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১০২ Time View
৩০ টাকার লটারি জিতে কোটিপতি ভ্যানচালক। ছবি: সংগৃহীত

লটারি জিতে কোটিপতি বনে যাবো এইরকম স্বপ্ন আমাদের সবার মধ্যেই আছে। সেই অধরা স্বপ্ন সত্যি হলো ভারতের এক ভ্যানচালকের। মাত্র ৩০ টাকার এক লটারি কিনে বনে গেলেন কোটিপতি। তার সংসারে এখন হাসির ঝিলিক।

জানা গেছে, ওই ভ্যানচালকের নাম রমজান আলি। পশ্চিম বঙ্গে জটার বসবাস। অনেক বছর আগে আগ্রাসী গঙ্গার ভাঙনে ভিটেমাটি হারান তিনি। সংসার নিয়ে বাঁধের ধারে একটি ঝুপড়িতে বাস করছেন তিনি। বর্তমানে স্থানীয় সড়কে ম্যাজিকভ্যান চালিয়ে পরিবারের খরচ সামলান রমজান।

কিন্তু হঠাৎ রাতারাতি বদলে গেল সবকিছু। ম্যাজিকভ্যানের চালক থেকে এখন কোটিপতি রমজান। লটারিতে প্রথম পুরস্কার জেতার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এই দিনমজুর।

এলাকার দুর্বৃত্তরা তার লটারির টিকিট কেড়ে নিতে পারে, এমন আশঙ্কাও ছিল তার মনে। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাতেই তার বাড়িতে পুলিশ প্রহরার ব্যবস্থা করেন মানিকচক থানার ওসি কুণালকান্তি দাস। এ ঘটনায় রমজানের এলাকায় শোরগোল পড়ে গেছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, রমজান আলি ম্যাজিকভ্যানের চালক। তিনি পরিবার নিয়ে পশ্চিম বঙ্গের নূরপুর গ্রামের রাস্তার ধারে সরকারি খাসজমিতে এক চিলতে চাটাই, টালির ঘরে বসবাস করেন। পরিবারে স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

রমজান বলেন, গত বৃহস্পতিবার দুপুরে গাড়ি ভাড়ার সুবাদে দেড়শো টাকা বকশিস পেয়েছিলাম। সেখান থেকে শখ করে ৩০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেটেছিলাম। বিকেলে সেই লটারির খেলা ছিল। তাতে আমার ভাগ্য বদলে দেবে তা আশা করিনি।

তিনি বলেন, নূরপুর স্ট্যান্ডে টিকিট কেটে ছিলাম। সেখানকার দোকানদারই শোরগোল শুরু করে দেয় আমি এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি।

ভাগ্যের চাকার বদলে খুশি রমজান আলি। নিজের বাড়ি তৈরি করার পাশাপাশি এলাকায় একটি স্কুল তৈরির জন্য ১০ লাখ টাকা দান করবেন বলেও জানিয়েছেন তিনি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved