1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

মাত্র ২৭ বছরেই চলে গেলেন সালমানের ‘রেডি’র এই সহ-অভিনেতা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৮০ Time View

উত্তরপ্রদেশের মথুরায় শনিবার সকালে মারা গেলেন বলিউডের ২৬ বছরের অভিনেতা মোহিত বাঘেল। দীর্ঘদিন ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। সালমান খান অভিনীত ‘রেডি’ ছবিতে অমর চৌধরির ভূমিকায় অভিনয় করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন কম বয়সী এই অভিনেতা।

চিত্রপরিচালক এবং লেখক রাজ শান্ডিল্য সংবাদমাধ্যম পিটিআই-এর কাছে বলেছেন, খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেল ছেলেটা। বিগত ছয় মাস ধরে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিল মোহিত। ১৫ মে ওর সঙ্গে আমার কথা হয়েছিল। ঠিকই ছিল তখন। সেরে উঠছিল ধীরে ধীরে। মথুরায় বড় ভাই আর মা-বাবার সঙ্গেই থাকত মোহিত। আমাদের দুজনের এক পরিচিতের কাছ থেকে খবরটা পাই।

মোহিত ও রাজ দু’জনে একসঙ্গে ‘কমেডি সার্কাস’ এবং ‘জবরিয়া জোড়ি’-তে কাজ করেছেন। রাজ বলছিলেন, তার ডেবিউ ছবি ‘ড্রিমগার্ল’-এও নিতে চেয়েছিলেন মোহিতকে। কিন্তু ডেট নিয়ে সমস্যা হওয়ার কারণে ড্রিমগার্ল ছবিতে আর অভিনয় করতে পারেননি এই অভিনেতা।

একটু বিষাদের সুরেই রাজ শান্ডিল্য আরো বললেন, ও খুবই প্রতিভাবান একজন অভিনেতা। মিলন টকিজ এবং বান্টি অউর বাবলি-র মতো বিগ বাজেটের ছবিতেও অভিনয় করার কথা ছিবল ওর। ড্রিম গার্লেও আমাদের একসঙ্গে কাজ করা হয়নি।

মোহিতের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত অভিনেত্রী পরিণীতি চোপড়াও টুইট করে লিখছেন, একটা সুন্দর মানুষর সঙ্গে কাজ করেছি। হাশিখুশি, ইতিবাচক এবং সর্বদা অনুপ্রাণিত একটা মানুষ। তোমাকে অনেক ভালোবাসি মোহিত। তোমার আত্মার শান্তি কামনা করি।

এ ছাড়াও মোহিত বাঘেল ‘এক্কিস টোপ্পোন কি সালামি’ এবং ‘গলি গলি চোর হ্যয়’ ছবিতে অভিনয় করেছেন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved