1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

মাতৃত্বকালীন ছুটি শেষে ২ বছর পর ম্যাচে ফিরলেন সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ১২৫ Time View
সানিয়া মির্জা। ছবি: সংগৃহীত।

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২ বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছেন সানিয়া মির্জা। ২০২০ সালের জানুয়ারিতে হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দিয়ে টেনিসের মূলস্রোতে ফিরছেন তিনি। বৃহস্পতিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে নিজেই আন্তর্জাতিক ইভেন্টে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতীয় টেনিস রাণি।

সানিয়া সবশেষ ২০১৭ সালের অক্টোবরে চীনা ওপেনে অংশগ্রহণ করেন।সন্তানসম্ভবা হওয়ায় এরপর টেনিস থেকে বিরতি নেন তিনি। ২০১৮ সালের অক্টোবরে পুত্রসন্তানের জন্ম দেন হায়দরাবাদের সুন্দরী। পরে ছেলে ইজহানের দেখভালের জন্য দ্রুত খেলায় ফিরেননি। এখন সে হাঁটতে-খেলতে শিখেছে। ফলে প্রিয় অঙ্গনে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান তারকা ক্রিকেটার শোয়েব মালিক পত্নী।

সবকিছু ঠিক থাকলে আগামী বছর হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলবেন সানিয়া। বিশ্বের ৩৮ নম্বর র‌্যাংকিংধারী ইউক্রেনের নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

৩৩ বছর বয়সী ভারতীয় টেনিস কুইন বলেন, নতুন বছরে অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে হোবার্ট ওপেনে খেলব আমি।সামনের মাসে মুম্বাইতে ২৫ হাজার ইউএস ডলার আর্থিক পুরস্কার মূল্যের আরেকটি টুর্নামেন্টেও অংশ নেব। তবে বিষয়টি এখন ফিফটি-ফিফটি অবস্থায়। কব্জির অবস্থা কেমন থাকে, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে হোবার্ট ও অস্ট্রেলিয়ান ওপেনে খেলছি, এটা সুনিশ্চিত। -খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved