1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ: ৩ পুলিশ আহত, আটক ৩২ - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ: ৩ পুলিশ আহত, আটক ৩২

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View

বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কে এফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা (বিরোধী দলের নেতা-কর্মীরা) অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে আমাদের সামনেই ৪/৫টা পড়ে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved