যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে শুক্রবার সকালে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আলাস্কা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের সলডটনা শহরের বিমান বন্দরের কাছে সকাল সাড়ে ৮ টা নাগাদ মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ৬ জন নিহত হন এবং অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।
রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে অঙ্গরাজ্যের একজন আইনপ্রণেতাও রয়েছেন। পুরো এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে খবরে বলা হয়েছে। খবর ইত্তেফাক।