1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

মাকে গাছের সাথে বেঁধে ঘরে আগুন দিল ছেলে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

নিজের মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘর পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে। রোববার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানীর প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।



এলাকাবাসী জানায়, চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আলআমিন পরকীয়া ও মাদকাসক্তির কারণে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকুরিচ্যুত হয়। আল-আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এ ঘটনায় আল-আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। তবে টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।



পরবর্তীতে ইন্দুরকানী থানা পুলিশ তার বাড়িতে গেলে আল-আমিন পালিয়ে যায়। পুলিশ চলে আসার পর আল-আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে পেট্রোল দিয়ে বসত ঘরটি আগুনে পুড়িয়ে দেয়। এতে আগুনে সবকিছু ভষ্মীভূত হয়ে যায়। ফলে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আল-আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।



ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, চরনী পত্তাশী গ্রামে মাকে বেঁধে ছেলে বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আল-আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় মামলা করবেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved